শাড়ি পরলেই ১৩ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

শাড়ি আকর্ষণীয় বটে কিন্তু শাড়ি পরার ঝামেলাও অনেক। সুন্দর করে শাড়ি পরা শিল্পের পর্যায়েই পড়ে। কিন্তু এই শাড়ি সামলানোর ঝামেলাতে অনেকেই ইদানীং শাড়ি পরতে চান না। অথচ বলিউডের তারকা বিদ্যা বালান এই কঠিন কাজটিই করছেন সেই ১৩ বছর বয়স থেকে। নিজের শাড়ি প্রীতির কথা কখনো বাড়িয়ে বলেননি এই নায়িকা। তবে তাঁর ভক্তরা জানেন, শাড়িতে তাঁকে কতটা আকর্ষণীয় ও আবেদনময়ী লাগে।
শুধু শাড়ি পড়ার জন্যই সম্প্রতি ১৩ কোটি রুপি পাচ্ছেন এই নায়িকা। সিনেমায় অভিনয় করেও এত টাকা একসঙ্গে সম্মানী পান না তিনি। একটি সিল্ক শাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের শাড়ির দূত হিসেবে কাজ করার জন্যই এই বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন অভিনেত্রী বিদ্যা বালান। বছরজুড়ে প্রতিষ্ঠানটির শাড়ির প্রচারণায় অংশ নেবেন ‘ডার্টি পিকচার’খ্যাত বলিউডের এই অভিনেত্রী।
এদিকে, একটি সূত্র জানিয়েছে, সপ্তাহ দু-এক আগে ওই সিল্ক ব্র্যান্ড বিদ্যাকে তাদের শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের একজন জানিয়েছেন, তাঁরা মনে করেন, তাঁদের তৈরি শাড়ির পণ্যদূত হিসেবে বিদ্যার কোনো বিকল্প নেই। একজন প্যান-ইন্ডিয়ান নারী হিসেবে শাড়ির জন্য তাঁর গড়নই যথার্থ।
অবশ্য, অভিনেত্রী বিদ্যা বালান এখনো এই প্রতিষ্ঠানের প্রস্তাবটি নিয়ে হ্যাঁ বা না এর কোনো কিছুই জানাননি। টাইমস অব ইন্ডিয়া।