শুটিং মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং মুহূর্ত
শুটিং মুহূর্ত

ঈদের বিশেষ ধারাবাহিক নাটক সাবলেট গুবলেট-এর শুটিং হয়ে গেল রাজধানীর উত্তরার একটি বাড়িতে। সারোয়ার রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এই নাটকের মাধ্যমে অনেক দিন পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এলেন অভিনয়শিল্পী আফরান নিশো ও কুসুম শিকদার। সাত পর্বের এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবস্তী, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, দিলারা জামান, আনন্দ খালেদ প্রমুখ। সাত পর্বের এই ধারাবাহিকটি প্রচারিত হবে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১০টায়।