শুটিং মুহূর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শীতে শুরু হয়েছিল ঘন্টিঘর চলচ্চিত্রের শুটিং। ছবিতে তাজিয়া মিছিলের একটি দৃশ্যের জন্য পরিচালক পারভেজ আমিনকে অপেক্ষা করতে হয়েছে এক বছর। অবশেষে এ বছরের আশুরায় ঈশ্বরদীর লেকুশেঠ মাঠে বৃহৎ তাজিয়া মিছিল ও লাঠিখেলার ভেতরে হয়ে গেল ছবিটির শুটিং। এই চলচ্চিত্রে ‘বড় রনি’ চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল। এতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, রুনা খান, দীপা খন্দকার, আবদুল্লাহ রানা প্রমুখ।