শুটিং মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছবি দেখে মনে হতে পারে বাসভর্তি অভিনয়শিল্পীরা যাচ্ছেন পিকনিকে। কিন্তু এটি আসলে শুটিংয়ের ফাঁকে তোলা ছবি। শুটিং হচ্ছে বাসে, তাই শুটিং বিরতিতে বাসেই আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন শিল্পীরা। বাসযাত্রীরা হলেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, অপু, তাসনুভা তিশা ও রাজু। সবার আছে আলাদা আলাদা গল্প। সেই গল্প দেখা যাবে পোস্ট গ্র্যাজুয়েট ধারাবাহিক নাটকে। নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুবাইল থেকে গাজীপুর পর্যন্ত বাসের ভেতর পথে পথে নাটকের দৃশ্য ধারণ করা হয়। ফেব্রুয়ারির শুরুর দিক থেকে নাটকটি দেখানো হবে এনটিভিতে।