শুটিং মুহূর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়া গেছেন অভিনয়শিল্পী সারিকা, নিলয় ও জুঁই। সঙ্গে আছেন নির্মাতা সাখাওয়াত মানিক। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে দয়াল সাহার রচনায় গঙ্গা নাটকের শুটিং। সেখান থেকে শুটিংয়ের ফাঁকে মানিক জানালেন, এটি ছাড়া আরও দুটি নাটকের শুটিং করবেন তিনি। কাজ শেষ করে ১৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে এই শুটিং দলের। ছবিতে গঙ্গা নাটকের শুটিংয়ে সারিকা ও নিলয়।