শুটিং সঙ্গী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসান শুটিংয়ে গেলে সঙ্গে নিয়ে যান বই। পড়ার নেশা আছে তাঁর। আর যদি শুটিং থাকে দূরে কোথাও, তাহলে বিছানার চাদর, বালিশ ও কোলবালিশও নিয়ে যান।

নিপুণ
নিপুণ মুঠোফোনের সঙ্গে রাখেন ট্রাভেলিং চার্জারও। থাকে আইসবক্স। তার মধ্যে পানির পাশাপাশি পছন্দের কিছু পানীয় নিয়ে যান নিপুণ। জানালেন, একটা ফোল্ডিং চেয়ারও নিয়ে যান। শুটিংয়ের চেয়ারে বসলে ব্যথার সমস্যায় পড়েন।