শুটিং সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

বাঁধন
বাঁধন

বাঁধন
বাঁধন মুঠোফোন ও বিভিন্ন ধরনের কার্ডের পাশাপাশি সঙ্গে রাখেন একটা ছাতা। ছোট্ট সুন্দর ছাতাটি কিনেছেন নেপাল থেকে। রোদ কিংবা বৃষ্টি, যা-ই হোক না কেন, সব সময় বাঁধনের সঙ্গে থাকে ছাতাটি। আর মেকআপ বক্সের পাশাপাশি পানি রাখেন সঙ্গে।

হিল্লোল
হিল্লোল

হিল্লোল
শুটিংয়ে যাওয়ার সময় হিল্লোল সব সময় সঙ্গে রাখেন আইপ্যাড ও ওয়াই-ফাই রাউটার। শুটিংয়ের ফাঁকে ইন্টারনেটে বসেন নিয়মিত। ইন্টারনেট দুনিয়ার কাজকর্ম সেরে নেন একটু ফ্রি হলেই। এ ছাড়া শুটিংয়ে যাওয়ার সময় হিল্লোলের সঙ্গে যায় তাঁর ব্যবহৃত চেয়ার ও মগ।