শুটিং সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

ইরেশ যাকের
ইরেশ যাকের

ইরেশ যাকের
‘আমার শুটিং সঙ্গী একটা আইস বক্স। যার মধ্যে পানি ও ডায়েট পেপসি অবশ্যই থাকে। এ ছাড়া কিছু ফলমূল নিয়ে যাই। আর দূরে কোথাও হলে বসার জন্য চেয়ার নিয়ে যাই।’ শুটিং সঙ্গী সম্পর্কে এভাবেই বলছিলেন ইরেশ যাকের। শুধু তা-ই নয়, ইরেশ যাকেরের সঙ্গে থাকে বই আর আইপ্যাডে থাকে গান। শুটিংয়ের ফাঁকে এই দুটির সঙ্গে সময় কাটান এ অভিনেতা।

নওশীন
নওশীন



নওশীন

গ্রিন টি সব সময় সঙ্গী হয় অভিনেত্রী নওশীনের। থাকে তরল সাবান, প্লেট, মগ আর চামচ। চুলের ব্রাশ আর চশমা তো থাকেই। নওশীন বলেন, ‘আমি একটু টিপটপ থাকতে পছন্দ করি। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্কিত জিনিসপত্রই আমার সঙ্গে থাকে বেশি।’ এসব ছাড়া সবজি জাতীয় খাবার ও আইপ্যাড নিয়ে যান শুটিংয়ে।