শুটিং সঙ্গী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

ইন্তেখাব দিনার
‘আমার সঙ্গে বেশি কিছু থাকে না। স্ত্রী মাঝেমধ্যে জোর করে খাবার ধরিয়ে দেয়। সেটা নিয়ে যাই।’ শুটিং-সঙ্গী বিষয়ে এভাবেই বললেন অভিনেতা ইন্তেখাব দিনার। জানালেন মুঠোফোনের পাশাপাশি আরও দুটি জিনিস সঙ্গে নেন। তবে সেগুলোর নাম বলা যাবে না।

বিজরী
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে সব সময় কাগজ-কলম থাকে। এ জিনিস ছাড়া ঘর থেকে বের হন না তিনি। থাকে বিস্কুটের প্যাকেট, গ্রিন টি আর হালকা খাবারদাবার। বিজরী জানালেন, এসব ছাড়া আইপ্যাড আর মুঠোফোন সঙ্গী হয় তাঁর।