শুটিং সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

জেনি
জেনি

জেনি
‘আমি অনেক অগোছাল একজন মানুষ। তাই ঠিকঠাক গুছিয়ে কিছুই নেওয়া হয় না। তবে সিঙ্গাপুর থেকে কেনা একটি চিরুনি সব সময় আমার সঙ্গে থাকে।’ শুটিং-সঙ্গী সম্পর্কে এভাবেই বললেন অভিনেত্রী জেনি। এ ছাড়া মাথাব্যথা কমার ট্যাবলেট ও ইনহেলার সঙ্গে নেন তিনি।

সজল
সজল


সজল
ঢাকার বাইরে কোথাও শুটিং থাকলে সজল সঙ্গে নিয়ে যান একটি পাটি। কারণ আর কিছু নয়, শুটিংয়ের ফাঁকে পাটি বিছিয়ে শুয়ে থাকেন সজল। পাটি কেন—এ প্রশ্ন করলে সজল বলেন, ‘গ্রামের দিকে শুটিং হলে পাটি বিছিয়ে শুয়ে থাকতে দারুণ লাগে আমার।’ এ ছাড়া সজল সঙ্গে নিয়ে যান বই ও মুঠোফোন।