শুটিং সঙ্গী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

দীপা খন্দকার
‘আমি শুটিংয়ে যাওয়ার সময় সবার আগে শুটিং-সংশ্লিষ্ট পোশাক নিয়ে নিই। তারপর মেকআপ। এ ছাড়া সব সময় পানি রাখি সঙ্গে।’ শুটিং-সঙ্গী সম্পর্কে এভাবেই বললেন অভিনেত্রী দীপা খন্দকার। এ ছাড়া গ্রামের দিকে শুটিং হলে তিনি টর্চলাইট নিয়ে যান। আর মাঝেমধ্যে নিয়ে যান ফল ও হালকা খাবার।

প্রান
অভিনেতা প্রানের সহকারী ও গাড়ির চালক খলিল। শুটিং-সঙ্গী বলতে তাই সবার আগে তাঁর নাম আসে। হাসতে হাসতেই বললেন প্রান। এ ছাড়া সানগ্লাস থাকে তাঁর সঙ্গে। প্রান বললেন, ‘আমার শুটিংয়ের যাবতীয় খুঁটিনাটি দেখেন খলিল। তাই আমি অনেকটা নির্ভার থাকি।’