শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন স্পর্শিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্চিতা স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া

৮ জানুয়ারি নেপালে গিয়েছিল বন্ধন টিম। নেপালের নাগরকোটে হয়েছে শুটিং। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বললেন, ‘চলচ্চিত্রের গানগুলোর শুটিং হয়েছে ওখানে। লোকেশনসহ সবই দুর্দান্ত। আর টিমটাও দারুণ ছিল আমাদের।’ নেপাল ধাপের পর বন্ধন ছবির শুটিং আজ থেকে আবার শুরুর কথা রয়েছে বলে জানান তিনি।

কথা শেষ করার আগে স্পর্শিয়া জানালেন আরও দুটি তথ্য। এ বছরই আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে বছরব্যাপী চলচ্চিত্রের শুটিংয়েই দেখা যাবে তরুণ এই অভিনয়শিল্পীকে।