শুটিংয়ের সময় আতঙ্কে ছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রেম অতঃপর’ নাটকের দৃশ্য সোহানা সাবা ও ইরফান সাজ্জাদ
‘প্রেম অতঃপর’ নাটকের দৃশ্য সোহানা সাবা ও ইরফান সাজ্জাদ
‘প্রেম অতঃপর’ নাটকের দৃশ্য সোহানা সাবা
‘প্রেম অতঃপর’ নাটকের দৃশ্য সোহানা সাবা

‘আমাদের শুটিংটা হয়েছে মোহাম্মদপুরের পাশে বেড়িবাঁধ, নদী পার হয়ে একদম ভেতরের দিকে। ওদিকে কিছু ইটভাটা আছে। সেখান থেকেও দূরে। তবে লোকেশনটা ভালো ছিল।’ প্রায় বছর খানেক আগে করা নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা বলছিলেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ। এত দিন পরে নাটকটি সম্পর্কে বলারও কারণ আছে। আজ রাতে মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।
কথা প্রসঙ্গে বললেন, ওখানে শুটিংয়ের সময় খুব ভয়ে ছিলেন তাঁরা। কারণটাও বললেন, ‘যে এলাকায় আমরা শুটিং করেছিলাম, সেদিকে নাকি প্রায়ই ছিনতাই, ডাকাতি হয়। মোটামুটি অপরাধপ্রবণ এলাকা। তাই একটু আতঙ্কে ছিলাম সবাই।’
নাটকের নাম ‘প্রেম অতঃপর’। নাটকটি রচনা করেছেন মুরাদ পারভেজ। পরিচালনা রিন্টু পারভেজের। ইরফান সাজ্জাদের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন সোহানা সাবাও।
নাটকের গল্পটি এক তরুণীর আত্মহত্যাকে কেন্দ্র করে। প্রেম–প্রতারণা শেষে সর্বস্ব হারিয়ে যে মেয়েটি বেছে নিয়েছে এই পথ। সেখান থেকে ফিরে রেডিওতে শোনায় তার জীবনের গল্প।