শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হারনেস হলো তার ও ক্রেনের সাহায্যে শূন্যে ভেসে থাকার সরঞ্জাম। সম্প্রতি এই হারনেস পরে অভিনেতা তৌসিফ শূন্যে ভেসে ছিলেন। কারণ, তিনি অভিনয় করেছেন সুপার বয়ফ্রেন্ড নামের একটি এক ঘণ্টার নাটকে। সেখানে নাকি তাঁকে এক অতিমানব প্রেমিকের চরিত্রে দেখা যাবে। এ জন্যই ‘সুপারহিরো’ হিসেবে আকাশে ওড়াউড়ির দৃশ্যগুলো ধারণের জন্য হারনেস পরে ক্রেনে ঝুলে ঝুলে শুটিং করতে হলো তাঁকে। এই নাটকের শুটিংয়ের আগে তিন দিন ধরে সিনেমার ফাইট ডিরেক্টরের কাছ থেকে তৌসিফ মার্শাল আর্ট শিখেছেন। নাটকটির পরিচালক আহমেদ জিহাদ। রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে হয়েছে নাটকটির শুটিং। এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন শেহতাজ। টিভিতে নাটকটি প্রচারের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।