শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা।
আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা।

গত শুক্রবার ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে শুটিং হলো হঠাৎ দেখা নাটকের। এতে অভিনয় করছেন আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একই শিরোনামের কবিতার অনুপ্রেরণায় নাটকটি লিখেছেন মাসুম শাহরীয়ার। আর পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। আরও দুই দিন শুটিং চলবে পুরান ঢাকায়। পরিচালক জানালেন, নাটকটি প্রচার করা হবে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকীতে।