শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুধু অভিনয়শিল্পী ইমন নন, ক্যামেরার ফ্রেমের ভেতরের সবাই শুটিংয়ের অংশ। তাঁদের কাজটিও টেলিছবি অতল অন্তরাল-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। গল্পের একপর্যায়ে ইমন হেলিকপ্টারে চড়ে একটি গ্রামে যান। তিনি এই টেলিছবিতে জনপ্রিয় একজন চিত্রনায়কের চরিত্রে অভিনয় করছেন। তাই স্বাভাবিকভাবে চিত্রনায়ককে দেখতে গ্রামের লোকজন হেলিকপ্টারটিকে ঘিরে ধরেন। আর তখনই ইমন হেলিকপ্টারের ভেতর থেকে তোলেন এই ছবিটি। ইমন জানান, গ্রামের লোকজন এই দৃশ্যটি ধারণে অনেক সহায়তা করেছেন তাঁদের। গত বুধবার সুনামগঞ্জের শাল্লায় এ দৃশ্যটি ধারণ করা হয়। টেলিছবি অতল অন্তরাল লিখেছেন অতীন্দ্র কান্তি, পরিচালনা করছেন জয় সরকার।