শুটিং-মুহূর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবনম ফারিয়া, নাদিয়া নদী, তাসনুভা তিশারা যেমন তাঁদের স্বামীদের কাছ থেকে আলাদা থাকতে চান। আবার একইভাবে কচি খন্দকার, সিদ্দিক, আরফান, হাসান মাসুদরাও দূরে থাকতে চান তাঁদের স্ত্রীদের থেকে। এই দুই দল মিলে এ-সংক্রান্ত একটি সমিতিও গঠন করেছে। পুরান ঢাকার ফরিদাবাদের একটি বাড়িতে দুই দল একসঙ্গে মিলিতে হয়েছে। সেখানেই অদ্ভুত এক শপথ নেওয়ার উদ্দেশ্যে সমবেত হয়েছেন তাঁরা। গত শনিবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেল সেই শপথের দৃশ্যটিই। শপথের বিস্তারিত জানা যাবে বিবাহিত ব্যাচেলর নাটকে। এর আগে ব্যাচেলর নামের একটি ধারাবাহিক নাটক তৈরি হয়েছিল। সেই ভাবনা থেকেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবারের এক ঘণ্টার নাটকটি নির্মাণ করলেন। নাটকটি লিখেছেন মারুফ রেহমান। পরিচালক জানান, আগামী ঈদের অনুষ্ঠানমালায় এটি আরটিভিতে প্রচারিত হবে।