শুধু নাটকের গান...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে তৈরি হয়েছে ভিন্ন ধরনের এক গানের অনুষ্ঠান। আলফ্রেড খোকনের পরিচালনায় ‘নাটকে ও গানে’ নামের এই অনুষ্ঠানে শোনানো হবে শুধুই নাটকের গান। পাঁচটি জনপ্রিয় নাটকের শীর্ষ সংগীত নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান।
তিন পুরুষ, ভালোবাসা মন্দবাসা, নীল রঙের গল্প, পাগলা হাওয়ার দিন নাটকগুলোর শীর্ষ সংগীত থাকছে ‘নাটকে ও গানে’ অনুষ্ঠানে। এই গানগুলো গেয়েছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও ইবরার টিপু, বাপ্পা মজুমদার ও এলিটা করিম, আগুন ও কনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।