শুভেচ্ছাদূত পিয়া বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া বিপাশা l ছবি: প্রথম আলো
পিয়া বিপাশা l ছবি: প্রথম আলো

এর আগে ২০১৩ সালে ইউনিলিভার বাংলাদেশের একটি পেণ্যর শুভেচ্ছাদূত হয়েছিলেন মডেল অভিনেত্রী পিয়া বিপাশা। প্রায় দুই বছর পর আবার পণ্যের শুভেচ্ছাদূত হলেন তিনি। তবে এবার বিদেশি মোবাইল ফোন সেটের। সময়টা এক বছরের জন্য। শুভেচ্ছাদূত হওয়ার বিষয়টি দারুণভাবে উপভোগ করেন বলে জানান তিনি। পিয়া বলেন, ‘কোনো পণ্যের শুভেচ্ছাদূত হলে সারা দেশ ঘোরা যায়। সারা দেশে পণ্যটির শত শত বিলবোর্ডে নিজের ছবি স্থান পায়। একাধিক টেলিভিশন বিজ্ঞাপন তৈরি হয়।’
ইতিমধ্যে পণ্যটির প্রচারের কাজও শুরু করেছেন পিয়া। এ ব্যাপারে গতকাল তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি প্রচারের জন্য কক্সবাজার পৌঁছেছেন।