শুভেচ্ছায় সিক্ত চ্যানেল আই পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ১৯ বছর পূর্তি এবং ২০ বছরকে বরণ করে নেওয়া হয়
কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ১৯ বছর পূর্তি এবং ২০ বছরকে বরণ করে নেওয়া হয়

১ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ১৯ বছর পূর্তি এবং ২০ বছরে পদার্পণের অনুষ্ঠান শুরু হয়। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ক্রোড়পত্রে লিখেছেন সাহিত্যিক শঙ্খ ঘোষ এবং চিন্তাবিদ ও লেখক সৈয়দ আবুল মকসুদ। প্রথম প্রহরের কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, ব্যারিস্টার মঈনুল হোসেন, মীর নাসির, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, অপু উকিল, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর আবদুল মান্নান, বদিউল আলম মজুমদার, উপাধ্যক্ষ আবদুল শহীদ, জাভেদ পাটোয়ারি, শামসুজ্জামান দুদু, আবদুল ওয়াব, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী-কলাকুশলী, চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, কণা রেজাসহ অনেকে।

অনুষ্ঠানে গান গেয়েছেন ফেরদৌস আরা
অনুষ্ঠানে গান গেয়েছেন ফেরদৌস আরা

চ্যানেল আই থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্ব, সুশীল সমাজ, রাজনীতিবিদ, সম্পাদক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরা সবজির ডালা নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। গুণীজনদের উপস্থিতিতে বেলা ১১টায় চ্যানেল আই ভবন চত্বরে কেক কাটা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে তৈরি মঞ্চে গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী, সেরা কণ্ঠ ও খুদে গানরাজের শিল্পীরা। ছিল নাচ। চ্যানেল আইয়ের পর্দায় ছিল বিশেষ অনুষ্ঠান।

গান গেয়েছেন ২০০৯ সালের ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কোনাল
গান গেয়েছেন ২০০৯ সালের ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কোনাল

আতশবাজির মধ্য দিয়ে সন্ধ্যা সাতটায় একটি দীর্ঘ কেক কেটে ১৯তম বছরকে বিদায় এবং ২০তম বর্ষকে বরণ করে নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, রাজনীতিবিদ, শিল্পী, বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে আসা অতিথিদের কাছে এলআরবির আইয়ুব বাচ্চুর গান ছিল বাড়তি পাওয়া
অনুষ্ঠানে আসা অতিথিদের কাছে এলআরবির আইয়ুব বাচ্চুর গান ছিল বাড়তি পাওয়া

চ্যানেল আই যেন তার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে শতভাগ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, এই শুভকামনা জানিয়েছেন অনুষ্ঠানে আসা বিশিষ্টজনেরা।