শুরু আর শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হচ্ছে বাংলাভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক লড়াই। শেষ পর্ব দেখানো হবে রাত নয়টায়। এর একটি দৃশ্যে আছেন জুঁই করিম, মিঠু ও মোশাররফ করিম। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ ও পরিচালনা করেছেন আল হাজেন। এতে আরও অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, নাদিয়া, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

আগামীকাল একই চ্যানেলে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ভ্যাগাবন্ড। এটি প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে। জাকির হোসেনের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সৈয়দ হাসান ইমাম, লায়লা হামান, দিলারা জামান, আলী রাজ, ঊর্মিলা, সাব্বির আহমেদ, শিল্পী সরকার অপু, জুয়েল, তারিক স্বপন, তানিয়া, আইরিন তানি, আনন্দ খালেদ প্রমুখ।