শুরু হচ্ছে দ্য নাভীদ মাহবুব শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সময়ের নানা ঘটনা ও পারিপার্শ্বিক বিষয়ের ওপর সূক্ষ্ম রসিকতা নিয়ে অনুষ্ঠান। তারকা শিল্পী, ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, খেলোয়াড়, গায়ক, অভিনেতা, লেখক, সাংস্কৃতিক জগতের জনপ্রিয় মুখগুলো সেখানে আসবেন অতিথি হয়ে। মাঝে মাঝে থাকবে কমেডিয়ানদের রসাত্মক ‘স্কিট’। এই নিয়ে শুরু হচ্ছে ‘দ্য নাভীদ মাহবুব শো’।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হবে এই অনুষ্ঠানের। সেটি উপস্থাপনা করবেন কমেডিয়ান নাভীদ মাহবুব। সংবাদ সম্মেলনে ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিক্রয় ও বিপণন উপদেষ্টা এম শামসুল হুদা, নাভীদ মাহবুব প্রমুখ।