শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলনে আয়োজকদের সঙ্গে খেলোয়াড়দের একাংশ
সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলনে আয়োজকদের সঙ্গে খেলোয়াড়দের একাংশ

অভিনয়শিল্পী, মডেল, নির্মাতা ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল। ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে কাল সোমবার থেকে দুদিনব্যাপী এই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান স্পোর্ডিয়ামের সিএফও সালমা আদিল, প্রাণ গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা জিএম কামরুল হাসান ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় রকিবুল হাসান প্রমুখ।
সালমা আদিল বলেন,‘আমরা সবাই ক্রিকেটের অনুরাগী। এই খেলাটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। আমাদের সেলিব্রেটিরা প্রায় সময় মাঠে কিংবা টিভিতে ক্রিকেট উপভোগ করেন। এবার আমরা তারকাদের এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করছি।’
কামরুল হাসান বলেন, ‘প্রাণ গ্রুপ থেকে আমরা সব সময় যেকোনো খেলার ব্যাপারে উৎসাহী। সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে সারা দেশে আরও ছড়িয়ে দিতে চাই।’
রকিবুল হাসান বলেন, ‘মডেল ও অভিনয়শিল্পীরা সব সময় ক্রিকেট দলকে সমর্থন দিয়ে আসছেন। তাঁদেরও খেলার ইচ্ছা আছে, কিন্তু সুযোগ হয় না ব্যস্ততার কারণে। এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে ক্রিকেট সেলিব্রেটি এবং টেলিভিশন সেলিব্রেটিদের সেতুবন্ধন তৈরি করা হয়েছে। খেলোয়াড় হিসেবে আমরা চেষ্টা করছি এই উদ্যোগকে সমর্থন করার।’