শুরু হচ্ছে 'উজান গাঙের নাইয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুন এটিএন বাংলায় শুরু হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার দ্বিতীয় মৌসুম। মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হয়েছে ধারাবাহিকটি। আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে এটি।
রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহার চিত্রনাট্য এবং বাশার জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার দ্বিতীয় মৌসুমে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, চম্পা, তারিক আনাম খান, লুত্ফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, স্পর্শিয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হকসহ অনেকে।
এদিকে নাটকটির সম্প্রচার শুরু হওয়া উপলক্ষে আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এর প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।