শুরু হলো আফসানা মিমির বিএফটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন অভিনেত্রী ও নির্দেশক আফসানা মিমি। গতকাল বুধবার সকালে ওয়েবসাইট উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি (বিএফটিএ) নামের এই প্রতিষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে জানানো হয়, অভিনয়ের ওপর এক বছরের ডিপ্লোমা কোর্সের মধ্য দিয়ে শুরু হবে বিএফটিএর শিক্ষা কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিএর উপদেষ্টাদের অন্যতম প্রখ্যাত অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন। সঞ্চালনা করেন বিএফটিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা মিমি, বিএফটিএর উদ্দেশ্য তুলে ধরেন প্রশিক্ষক বিপ্লব বালা।
উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৯৪ নম্বর বাড়ির ঠিকানায় বিএফটিএ ২০১৬ সালের জানুয়ারি থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করবে। ২১ নভেম্বর থেকে বিএফটিএর কার্যালয়ে অথবা অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট (www.bfta.edu.bd) ফেসবুক (www.facebook.com/bfta.edu) ।