শুটিং সঙ্গী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

মেহজাবীন
আইফোন-৫ ব্যবহার করেন মডেল–অভিনেত্রী মেহজাবীন। এই মুঠোফোন সব সময় সচল রাখতে সঙ্গে রাখেন একটি পাওয়ার ব্যাংক। নিয়ে যান চিপস, বিস্কুট ও চকলেট–জাতীয় খাবারদাবার। আর বাইরে কোথাও শুটিংয়ে গেলে রাখেন চেয়ার, চার্জার ফ্যান ও ছাতা।

মীর সাব্বির
অভিনেতা মীর সাব্বির গল্পের বই নিয়ে বের হন বেশির ভাগ সময়। তবে কখনো কখনো গল্পের বই ছাড়া বের হলে সঙ্গে থাকে আইপ্যাড। এ ছাড়া মুঠোফোন, শুটিংয়ের বিভিন্ন পোশাক ও অন্যান্য জিনিস সঙ্গে থাকে তাঁর। একসময় খাবারদাবার নিয়ে গেলেও এখন আর বাসা থেকে খাবার নিয়ে বের হন না এই অভিনেতা।