শেষ হচ্ছে 'নস্টালজিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নস্টালজিয়া’ অনুষ্ঠানের শেষ পর্ব
‘নস্টালজিয়া’ অনুষ্ঠানের শেষ পর্ব

নামটা নস্টালজিয়া হলেও আয়োজন রান্না নিয়ে। পাশাপাশি থাকে প্রিয় মানুষের সঙ্গে আড্ডা আর রান্না নিয়ে নানা ধরনের স্মৃতিময় গল্প। অনুষ্ঠানটির উপস্থাপক ডিজাইনার চন্দ্র শেখর সাহা। আজ অনুষ্ঠানটির শেষ পর্ব প্রচার হবে। শেষ পর্বে উপস্থিত হবেন চন্দ্র শেখর সাহার মা রেনুকা সাহা ও ছোট ভাই শৈবাল সাহা। অনুষ্ঠানটি নিয়ে চন্দ্র শেখর সাহা বলেন, ‘আমি প্রথম বারের মতো এমন একটি অনুষ্ঠান উপস্থাপনা করলাম। কাজটি ভালো লেগেছে।’
অনুষ্ঠানটি দেখা যাবে আজ রাত নয়টা ৩০ মিনিটে এটিএন নিউজে। পরিচালনা করেছেন আফসানা মিমি।