শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়ছেন আট শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’ তিন বিচারক বাঁ থেকে পার্থ, শাকিলা ও বাপ্পা
‘সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’ তিন বিচারক বাঁ থেকে পার্থ, শাকিলা ও বাপ্পা

ক্রিকেট খেলায় যেমন প্রিমিয়ার লিগ হয়, ঠিক তেমনি সংগীত নিয়েও একটি প্রিমিয়ার লিগের আয়োজন করেছে চ্যানেল আই। গান নিয়ে প্রতিযোগিতার এই খেলায় লড়ছেন দেশের আটটি বিভাগের সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের নাম ‘সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে। এখন চলছে দৃশ্য ধারণের কাজ।
সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিংয়ে গিয়ে দেখা গেল মূল মঞ্চে মগ্ন হয়ে পিয়ানো বাজাচ্ছেন বাপ্পা মজুমদার। পাশে বসে আছেন পার্থ বড়ুয়া আর গিটার বাজিয়ে গেয়ে চলছেন বাপ্পার গাওয়া গান ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ গানটি।
চারতলায় দেখা হলো গায়ক সন্দীপনের সঙ্গেও। তিনি মিউজিক্যাল প্রিমিয়ার লিগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছেন। সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগে আটটি বিভাগের হয়ে যেসব শিল্পী লড়ছেন, তাঁদের মধ্যে সন্দীপন ছাড়াও আরও আছেন সাব্বির, সালমা, পুতুল, পারভেজ, নিশিতা ও দিঠি। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে আছে এশিয়াটিক থ্রি সিক্সটি। নাবিলার উপস্থাপনায় সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়াল লীগ অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাহের শিপন।