সংবাদ উপস্থাপকেরা নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস নাটকে দেখা যাবে ডালিমকেও
অ্যাপস নাটকে দেখা যাবে ডালিমকেও

তাঁরা সংবাদ উপস্থাপক। টেলিভিশন চ্যানেলে তাঁরা জানান নিত্যনতুন সংবাদ। এমন বেশ কয়েকজন অভিনয় করেছেন একটি এক ঘণ্টার নাটকে। অ্যাপস নামের নাটকটি রচনা করেছেন সোহেল পারভেজ এবং পরিচালনা করেছেন ইসমে আজম। এতে একসঙ্গে সংবাদ পাঠকের চরিত্রে দেখা যাবে চেনা মুখ শামসুদ্দিন হায়দার ডালিমসহ অনেককেই। শুধু সংবাদ পাঠকেরাই নন, নিজ নিজ চরিত্রে দেখা যাবে টিভি চ্যানেলের বেশ কয়েকজন প্রতিবেদককেও।
নাটকে অভিনয় প্রসঙ্গে ডালিম বললেন, ‘নাটকটির রচয়িতা আমার সহকর্মী ছিলেন। তাঁর অনুরোধে সংবাদ পাঠকের চরিত্রে অভিনয় করব। প্রায় দুই বছর ধরে অবশ্য আমি সংবাদসংক্রান্ত কাজে জড়িত নই। কেমন হবে, সেটা এখনই বলা কঠিন।’
গত রোববার রাজধানীর একটি বাড়িতে শুরু হয়েছে শুটিং। এতে আরও অভিনয় করার কথা রয়েছে ইরেশ যাকের, অহনাসহ অনেকেরই।
নাটকটি আসছে ঈদুল ফিতরে প্রচারিত হওয়ার কথা।