সংবাদ চ্যানেলের ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন নিউজ
ঈদের তিন দিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার কারওয়ান বাজারের প্রজাপতি গুহা থেকে ‘প্রজাপতির ঈদ আনন্দ’ সরাসরি দেখানো হবে। মুন্নী সাহার সঞ্চালনায় ঈদের তিন দিন রাত সাড়ে ৯টায় দেখানো বিশেষ অনুষ্ঠান ‘আনসাং স্টারস, কুড়িয়ে পাওয়া সুর’। নিউজ+মিউজিক এই দুই বিষয়কে এক করে ঈদের তিন দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখানো হবে ‘নিউজিক’। এতে অতিথি হিসেবে থাকবেন আলম খান, খুরশীদ আলম, শাকিলা জাফর ও মারজুক রাসেল।

‘ত্রিভুজ সংলাপ’-এ হেলাল হাফিজ ও মেহের আফরোজ শাওন
‘ত্রিভুজ সংলাপ’-এ হেলাল হাফিজ ও মেহের আফরোজ শাওন

সময় টিভি
ঈদ উপলক্ষে সময় টিভিতে দেখানো হবে ‘অন্তরে অচিন পাখি’, ‘খেলার তারা’, ‘কজিয়া’, ‘সঙ্গে নগরপিতা’, ‘ত্রিভুজ সংলাপ’ এবং ‘সম্পাদকীয়’-এর মতো বিষয়ভিত্তিক নানা অনুষ্ঠান। তিন দিন ধরে রাত ৮টায় শুরু হওয়া ‘ত্রিভুজ সংলাপ’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেলাল হাফিজ ও মেহের আফরোজ শাওন, কনা ও বাপ্পা মজুমদার এবং নুসরাত ফারিয়া ও জাকির হোসেন রাজু। রাত ১০টার ঈদ সম্পাদকীয়তে তিন দিন ধরে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী ও ফাতেমাতুজজোহরা, রাইসুল ইসলাম আসাদ ও শম্পা রেজা এবং চম্পা ও ইলিয়াস কাঞ্চন।
ইনডিপেনডেন্ট টেলিভিশন
রাত সাড়ে ৯টায় শুরু হওয়া তিন দিনের ঈদ আড্ডার অতিথিরা হলেন কনা, কিশোর, ইমরান, শবনম ফারিয়া, সাবিলা, জোভান, ঈশিকা, কেয়া রহমান ও তৌসিফ।

‘সেলিব্রেশন লাউঞ্জ’–এ মাহি ও মিশা সওদাগর
‘সেলিব্রেশন লাউঞ্জ’–এ মাহি ও মিশা সওদাগর

একাত্তর টেলিভিশন
আলিফ আলাউদ্দীন ও ফারশিদের উপস্থাপনায় তিন দিনের বিশেষ ‘মিউজিকবাজ’ দেখানো হবে বেলা আড়াইটায়। এতে অতিথি থাকবেন মাহাদী, সালমা, বিউটি, সাব্বির পারভেজ, সন্দীপন, নিশিতা বড়ুয়া ও ব্যান্ড চিরকুট। মিথিলা ফারজানার উপস্থাপনায় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ‘সেলিব্রেশন লাউঞ্জ’-এর অতিথিরা হলেন মাবিয়া, শীলা, শুকতারা, মাহি, মিশা সওদাগর এবং ওমর সানী ও মৌসুমী। ‘ইনফোটেনমেন্ট’-এর অতিথিরা হলেন কবরী, আলী যাকের, সারা যাকের, নীমা রহমান, হাবিবুর রহমান খান, প্রবীর মিত্র, মশিহউদ্দিন শাকের, ইলোরা গওহর, আনোয়ার হোসেন ও মহিউদ্দিন ফারুক।
যমুনা টেলিভিশন
রাত ৮টায় দেখানো হবে ‘শোবিজ টু নাইট ঈদ স্পেশাল’। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া ও পরিচালক ইন্দ্রনীল, চিত্রনায়িকা মাহি ও তাঁর স্বামী অপু, সংগীতশিল্পী ইবরার টিপু, দিনাত জাহান ও পুতুল। রাত ৯টা ২০ মিনিটে শুরু হওয়া ‘যমুনার স্বপ্নযাত্রা’ অনুষ্ঠানে থাকবে ব্যান্ড ও মডেলদের অংশগ্রহণ। ঈদের তিন দিনের রাত ১১টা ১০ মিনিটে দেখানো হবে ‘যমুনার নিমন্ত্রণ’। এতে প্রথম দিনের অতিথি কোনাল। দ্বিতীয় ও তৃতীয় দিনের অতিথিরা হলেন মেহ্রীন ও ফাহমিদা নবী।