সংলাপবিহীন ২৫ মিনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ মিনিটের একটি নাটক। এর মধ্যে ২৫ মিনিটই সংলাপ নেই। একটানা নয়, বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে সংলাপ ছাড়া। শুধু চোখের ভাষা, আবহ এবং পরিস্থিতি তৈরি করেই নির্মাণ করা হয়েছে নাটক কোয়াইট প্লিজ।
রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা ও নাঈম। নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘নাটকের বেশির ভাগ অংশের শুটিং হয়েছে আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগারের মধ্যে। একজন লাইব্রেরিয়ান এবং পাঠকের গল্প হলো কোয়াইট প্লিজ।’ তিনি জানান, গ্রন্থাগারে শুটিং করতে গিয়ে সাধারণ পাঠকদের কোনো সমস্যা হয়নি; বরং তাঁরা বেশ সহযোগিতা করেছেন।
পরিচালক জানান, ঈদের জন্য নির্মিত হয়েছে নাটকটি।