সকালবেলা 'বন্দী কারাগারে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আজ সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন মুজিব পরদেশী
‘আজ সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন মুজিব পরদেশী

‘আমি বন্দী কারাগারে’ গানটির কথা নিশ্চয় মনে আছে। জনপ্রিয় এ গানটি গেয়েছিলেন সংগীতশিল্পী মুজিব পরদেশী। এই শিল্পীর জনপ্রিয় গানের তালিকায় আছে আরও কিছু গান। যেমন: ‘কলমে নাই কালি’, ‘ওরে ওই শোনা যায়’, ‘মনের আগুন জ্বলে দ্বিগুণ’সহ বেশ কিছু গান। আগামীকাল মঙ্গলবার সকালেই এই শিল্পী এমন সব জনপ্রিয় গান শোনাবেন। তবে গানগুলো শুনতে মুজিব পরদেশীর ভক্তদের সকালবেলাতেই দেখতে হবে এটিএন বাংলা। দেখতে হবে ‘আজ সকালের গান’ নামের অনুষ্ঠানটি। সকাল ৮ টা ২০ মিনিটে প্রচারিত হবে এটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী। আর পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।