সব সময় আতঙ্কে থাকেন রওনক হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আতঙ্কিত মুন্না’ নাটকের দৃশ্যে রওনক হাসান
‘আতঙ্কিত মুন্না’ নাটকের দৃশ্যে রওনক হাসান

ছোটখাটো যেকোনো বিষয়ে অহেতুক আতঙ্কে থাকে মুন্না। বন্ধু-বান্ধবদের সঙ্গে সে কোনো দিন ঘুরতে যায়নি। অধিক জোরাজুরি করলে বলে, কাউকে বিশ্বাস করা ঠিক নয়। বন্ধু কি বন্ধুকে খুন করছে না? মুন্নার জীবনে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে নারী। 

এ নিয়ে এগিয়ে চলে ‘আতঙ্কিত মুন্না’ নাটকের গল্প। মুন্নার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। আরও আছেন ডেইজি আহমেদ, সোহানা ওলিভা, এমিলি জান্নাত।
মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিলয় মাসুদ। আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে।