সবাইকে এক ছাতার নিচে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম
মোশাররফ করিম

‘আমরা সবাই মিলে যদি এক ছাতার নিচে দাঁড়াতে পারি, তাহলে আরও শক্তিশালী হব। আমরা যাঁরা মিডিয়াতে কাজ করি, সবারই চেষ্টা থাকে একটা ভালো নাটক করা। একজন প্রোডাকশন বয়ের যেমন সেই চেষ্টা থাকে, সে রকম একজন তারকারও একই ইচ্ছা থাকে। তাহলে সবাই এক ছাতার নিচে নয় কেন?’

বলছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। শুক্রবারের ডিরেক্টরস গিল্ড নির্বাচন নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। শুরুতেই নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এ অভিনেতা। ঈদের ছুটি কাটাতে গিয়েছিলেন মালয়েশিয়া। ফিরেছেন নির্বাচনের আগের দিন। বললেন, ‘দেশের বাইরে থাকার কারণে হয়তো ওই আমেজটা ধরতে পারিনি। কিন্তু খবর পেয়েছি বেশ উৎসবমুখর হয়েছে নির্বাচন। এটা দারুণ একটা ব্যাপার।’

মোশাররফ জানালেন, ‘আমরা আলাদা করে সংগঠন করে কমিটি করার চেয়ে সবাই মিলে একসঙ্গে কিছু করলে খুব ভালো হয়। কারণ, সবার উদ্দেশ্য একটাই।’

মোশাররফ করিম দেশে এসে শুরু করেছেন সাগর জাহানের ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’ ধারাবাহিকের শুটিং।