সমাবর্তনে মম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশেষ এই দিনটির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হলো মমকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর শেষ করেন তিনি। আজ অংশ নেবেন সমাবর্তন অনুষ্ঠানে।
গতকাল মম প্রায় সারা দিনই ছিলেন বিশ্ববিদ্যালয়ে। বললেন, ‘এটা আমার খুব প্রিয় জায়গা। অনেকগুলো বছর কাটিয়েছি এখানে। অনেক দিন পর ক্যাম্পাসে এসেছি। দারুণ মজা হচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানের জন্য গাউন পেয়েছি, যা পরে সমাবর্তনে অংশ নেব। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’ জানালেন, সমাবর্তন অনুষ্ঠানের জন্য বুধ ও বৃহস্পতিবার নাটকের কোনো কাজ রাখেননি তিনি।