তিন দিনের ঈদ আয়োজন থাকছে সময় টেলিভিশনে। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বেলা তিনটায় দেখানো হবে তিন পর্বের অনুষ্ঠান ‘অন্তরে অচিন পাখি’। ঈদের তিন দিন রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিক অনুষ্ঠান ‘বাউন্ডুলে সংলাপ’। তুষার আবদুল্লাহর সঞ্চালনায় অভিনেতা কল্যাণ, কণ্ঠশিল্পী রিংকু, অভিনেত্রী নওশাবা, মিশু চৌধুরী ও আফরি অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে। ‘ঈদ সম্পাদকীয়’ অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত রাত ১০টায়। এর তিনটি পর্বে অংশ নেবেন গুণী চিত্রনায়ক রাজ্জাক, সংস্কৃতি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, অভিনেত্রী রোজিনা, নির্মাতা সোহানুর রহমান সোহান, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, অভিনেতা মিশা সওদাগর, অভিনেত্রী জয়া আহসান, নাবিলা, আইরিন, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও কোরিওগ্রাফার হাবিব। ‘খেলার তারা’ নামের অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে তারকা ক্রীড়াবিদদের নিয়ে। এটি ঈদের তিন দিন দুপুর ১২টায় দেখানো হবে। দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ক্রিকেটার এনামুল হক বিজয় ও ভারোত্তোলনে পুরস্কারজয়ী মাবিয়া আক্তারকে নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানের পর্বগুলো।