সরাসরি মীম...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা সময় ধরে গান ও অভিনয় থেকে দূরে আছেন একসময়ের আলোচিত শিশুশিল্পী মীম। মাঝে অভিনয় আর উপস্থাপনায় দেখা গেলেও তাতে নিয়মিত ছিলেন না। কাজ করেছেন একটি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে। কিন্তু কখনোই সরাসরি কোনো অনুষ্ঠানে দেখা মেলেনি তাঁর। আজ থেকে আরটিভির নিয়মিত অনুষ্ঠান ‘তারকালাপ’ উপস্থাপনা করবেন তিনি। মীম বলেন, ‘আসলে ব্যস্ততার কারণে অনেক দিন নিয়মিত কাজ হয়নি। আবার নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’
সাবরীন শাকা মীম বলেন, এ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে।