সরাসরি সিসিমপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের মধ্যে জীববৈচিত্র্য, পরিবেশ ও ভূমিকম্প নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ পর্ব তৈরি করছে সিসিমপুর। আজ বিকেল পাঁচটায় বিশেষ এ পর্বটি সরাসরি সম্প্রচারিত হবে আরটিভিতে। অনুষ্ঠানের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি, শিকু এবং অন্যরা আজ সরাসরি টেলিফোনে কথা বলবে শিশুদের সঙ্গে। পরিবেশ, জীববৈচিত্র্য ও ভূমিকম্প সম্পর্কিত যেকোনো প্রশ্নের উত্তর দেবে তারা। অনুষ্ঠানটি ইফাদ এগি নুডলসের সৌজন্যে প্রচারিত হবে।