প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সাঁকো। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, আরফান আহমেদ, তমা, নান্নু প্রমুখ।
গ্রামে একজন পাগল আছে, যার নাম ব্যাংক পাগল। তার কাজ, গ্রামে যাদের মুঠোফোন আছে, তাদের কাছে একটি করে মাটির ব্যাংক পৌঁছে দেওয়া এবং প্রতিদিন তারা এক টাকার কম কথা বলে সেই টাকাটা ব্যাংকে ফেলল কি না, এর তদারক করা। কিন্তু কেন সে এই কাজটি করছে, তা কাউকে খুলে বলে না। শুধু আকাশের দিকে আঙুল উঁচিয়ে বলে, ওপর থেকে ইশারা হলেই সে সব কথা জানাবে। তাকে ঘিরেই এ টেলিছবির গল্প।