সাইক্লিস্টদের সঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক ও নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আজ বুধবার সকালটা কাটিয়েছেন সাইক্লিস্টদের সঙ্গে। কোনো শুটিং নয়, মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করে বিডি সাইক্লিস্ট। সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয় এই র্যালি।
রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু সড়কে প্রদক্ষিণ শেষে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে এসে তা শেষ হয়। আজকের আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ১০ হাজার সাইক্লিস্ট।
এরপর ফেসবুকে অমিতাভ রেজা ছবি পোস্ট করেন। দুপুরে তিনি জানান, তাঁর স্ত্রী মিম এবং বন্ধুরা আজকের সাইকেল চালনায় অংশ নিয়েছেন। তিনি তাঁদের অনুসরণ করেছেন। গত বছরও তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এই আয়োজনে অংশ নিয়েছিলেন।
জানালেন, তিনি এখন তাঁর ‘আয়নাবাজি’ ছবির শুটিং-পরবর্তী কাজ নিয়ে খুব ব্যস্ত।