সাজু সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে কমেডি শো ‘সাজু সাবধান’। মনিরুজ্জামান খানের প্রযোজনায় এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা সাজু খাদেম। এতে কয়েকজন তারকা সাজু খাদেমের রসিকতার শিকার হবেন। তারকারাও সাজুর সঙ্গে কিংবা সাজুকে নিয়ে ঠাট্টা-তামাশা করবেন। অতিথি হয়ে অনুষ্ঠানে থাকবেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী বাঁধন।