সাজুর সেলফিপ্রীতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই এখন সেলফিজ্বরে ভুগছে। তেমনই একজন সাজু খাদেম। তাঁকেও ধরেছে সেলফিবাতিকে। তবে তা শুধু মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত দোস্ত দুশমন ধারাবাহিকের জন্য। এ নাটকে তাঁকে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের চরিত্রে, যিনি প্রযুক্তির এসব নিত্যনতুন বিষয়ে একেবারেই কাঁচা।
সেলফিজ্বরে আক্রান্ত এ চরিত্রটি নিয়ে সাজু বলেন, ‘চরিত্রটি বেশ মজার। এ চরিত্র সেলফি, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ব্যবহার জানে না। তবে সে এসব জানার ভান করে যায় সব সময়। এক ছাত্রের কাছ থেকে সেলফি আর হোয়াটসঅ্যাপের কৌশলগুলো শিখে নেয় সে। শেখার পর যেখান-সেখানেই অদ্ভুত অঙ্গভঙ্গি দিয়ে সেলফি তোলে। আড়াল থেকে শিক্ষার্থীরা তা দেখে খুব মজা পায়।’