সাবিলা নূর চুলের যত্নে আপসহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবিলা নূরের নিজের চুল বেশ পছন্দের। আগে সময় নিয়ে চুলের যত্ন নিতেন ছোট পর্দার এ নায়িকা। কিন্তু এখন তেমন সময় হয়ে ওঠে না। তাই চুল নিয়ে বেশ সমস্যায় পড়েন তিনি। এখন চুল ভালো রাখার জন্য নিজে নিজে সমাধানও বের করেন। কিন্তু কী সেই চেষ্টা? অনুষ্ঠান সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী ও মডেল সাবিলা নূর বলেন ‘চেষ্টা করি প্রতিদিন না হলেও কিছুদিন পরপর চুলের যত্নে কিছুটা সময় বের করতে। আমার কাজের জন্য প্রতিদিন চুলের ওপর দিয়ে অনেক স্ট্রেস যায়। অভিনয়ের কারণে নিয়মিত চুল স্ট্রেইট বা কার্ল করা, হেয়ার স্প্রেসহ বিভিন্ন স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করতেই হয়। এ কারণে চুলের ন্যাচারাল ভাবটা আর থাকে না। যদিও জানি এই জিনিসগুলো চুলের জন্য ভালো না। কিন্তু তারপরেও কাজের খাতিরে কমবেশি এগুলো ব্যবহার করতেই হয়। আমি নিজেও বুঝতে পারি, আমার চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে, তাই হেয়ার ফল হচ্ছে অনেক বেশি।’

সাবিলা নূর

প্রথম আলোর আয়োজনে কুমারিকা প্রেজেন্টস চুলের যত্নের সাতকাহন অনুষ্ঠানে এভাবে নিজের চুল, চুলের যত্ন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী সাবিলা নূর। অনুষ্ঠানের সঞ্চালক সারা ফ্যায়রুজ যাইমার বলেন, যতটুকু না করলেই না, সেটুকু করতে হয় পেশাগত ব্যস্ত সব মানুষকে। বিশেষ করে নারীদের। চুলের দরকার সুষম পুষ্টি। বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে চুল ন্যাচারাল কেয়ারটা পায় না।

তার মধ্যে চুল যদি সুষম পুষ্টি না পায়, তাহলে গোড়া দুর্বল হয়ে চুল পড়তে থাকে। তাই চুলের যত্নে সুষম পুষ্টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাবিলা নূরও চুলের যত্নে এ বাড়তি যত্নটাই নেয়।’ এমন মন্তব্যের সূত্রে সাবিলা নূর বলেন, ‘চুলের জন্য আসলেই আমাদের বাড়তি কেয়ার নেওয়া দরকার। কিন্তু বিয়ের পর আমার লাইফস্টাইলে একটা বড় চেঞ্জ হয়েছে। অভিনয় করে এসে বা বাসায় কাজ করে চুলের জন্য আলাদা সময় বের করাই একটা চ্যালেঞ্জ। এমনিতেই মনে হয় চুল একটু বেশি পড়ছে এই সময়টায়। প্রথম প্রথম বুঝে না–বুঝে চুলের যত্নের নামে কত কিছুই ব্যবহার করেছি। আস্তে আস্তে বুঝেছি, চুলের সুরক্ষায় প্রাকৃতিক উপাদানের ব্যবহারই সবচেয়ে নিরাপদ আর কার্যকর।’

ছোটবেলায় মা চুলে শুধু তেল দিয়ে দিত চুল ভালো রাখার জন্য। রাতে চুলে তেল দিয়ে দুই বেণি করে ঘুমানোর কথা নিশ্চয়ই সবার মনে আছে। অভিনেত্রী সাবিলা নূরেরও আছে তেমন কিছু অভিজ্ঞতা। সেসব জানিয়ে সাবিলা বলেন, ‘আমি চুলে তেল দিতেই চাইতাম না। মা আমাকে জোর করে ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দিত। এখন চুল ভালো রাখতে শুধু তেল দিয়ে কাজ হবে না, যেহেতু আমাদের লাইফস্টাইল, পরিবেশ সবকিছুই আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আর চুলের যত্নে আর্টিফিশিয়াল প্রোডাক্টের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। ভেজা চুলে ঘুমানো উচিত না, ঘুমানোর আগে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর চুল খুব শক্ত করে বাঁধা উচিত না, দরকারে হালকা করে পনিটেইল করে নেওয়া যেতে পারে।’

সাবিলা নূর
ছবি: সংগীত

কিন্তু এখন যার যার কাজে অনেক বেশি ব্যস্ত। প্রতিদিনের লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়েই চুলের যত্ন নিশ্চিত করতে হয়। এত ব্যস্ততার মধ্যে প্রিয় এ অভিনেত্রী কীভাবে চুলের যত্ন নেন, তাই তুলে ধরেছেন। তিনি বলেন, ‘শুটিংয়ের কাজে তো আমাদের প্রায়ই বাসার বাইরে, এমনকি ঢাকার বাইরে থাকতে হয়। আর উৎসবের সময়গুলোতে এই চাপ আরও বেশি। আমি চেষ্টা করি সপ্তাহে দুই-তিন দিন চুলে তেল দিয়ে ম্যাসাজ করতে। শুধু নারকেল তেলে আসলে চুল প্রপার পুষ্টি পায় না। তাই এর সঙ্গে অন্যান্য কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণও লাগে।’

আমার মা অথবা পরিবারের মুরব্বিরা যাঁরা আছেন, তাঁদের কাছে শুনেছি, নারকেল তেলের পাশাপাশি যদি কিছু কার্যকর প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যায় যেমন ব্রাহ্মী, আমলা ও অ্যালভেরা ব্যবহার করা যায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবং এর প্রমাণ আমি নিজেই পেয়েছি। কারণ, ব্রাহ্মী চুলের যত্নে ব্যবহৃত অনেক পুরোনো একটি উপাদান। উপাদানটি চুলের গোড়ায় বাড়তি পুষ্টি এনে দেয়। ফলে যেটা হয়, চুল পড়া অনেকখানি কমে যায়।’
সাবিলা নূর আরও বলেন, ‘বেশ কিছু উপাদানের মাধ্যমে চুল সহজেই মেনটেইন করেন। কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা দুর্বল চুলে স্বাস্থ্য ফিরিয়ে আনে। যেমন মেথি। উপাদানগুলো চুলকে মজবুত ও সিল্কি করে তোলে। আমি চেষ্টা করি, আমার নারকেল তেলের সঙ্গে এই প্রাকৃতিক উপাদানগুলোও রাখতে। তাই ম্যাসাজের আগে আমি তেলটা হালকা গরম করে নিই।’
শুধু বাইরে থেকে চুলের যত্ন নিয়ে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনা যায় না। সাবিলা নূরও এই কথার সঙ্গে এক মত। ‘একটা ভালো রুটিন মেনে চলতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, যতটুকু সম্ভব চুলকে ড্যামেজের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই চুল হবে ঘন ও সুন্দর। আমি সাধারণত চুল একটু ছোট রাখতে পছন্দ করি। কিন্তু আমার বিশ্বাস, চুল ছোট হোক বা বড়, সুন্দর ঘন চুল হলে সব রকম চুলই দেখতে সুন্দর লাগে।’

সাবিলা মনে করেন, ঠিকমতো যত্ন নিলে সব চুলই সুন্দর লাগে দেখতে। তবে অনেকেই ট্যুরে গেলে একদমই চুলের যত্ন নিতে পারেন না। তাই বাসায় ফেরার পর অনেকটা সময় যায় চুল আগের পর্যায়ে ফিরিয়ে আনতে। এই সমস্যা সাবিলা নূরেরও আছে। তিনি বলেন, ‘প্রতিবার কক্সবাজার থেকে ফেরার পর সমুদ্রের আবহাওয়ায় চুলের যা অবস্থা হয়! ন্যাচারাল কেয়ার নেওয়া শুরু করার পর থেকে একটু ভালো হয়েছে অবশ্য। আসলে চুলের যত্নে শুধু পুষ্টি নয়, চাই সুষম পুষ্টি। আর ঘন ও সুন্দর চুল মানেই আত্মবিশ্বাসে ভরপুর থাকা।’