সিক্যুয়েল বিজ্ঞাপনে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম
মিম

দুই বোনের গল্প নিয়ে নির্মিত গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে বিদ্যা সিনহা মিমের দ্বৈত চরিত্রে অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। বছর না ঘুরতেই এবার বিজ্ঞাপনচিত্রটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। নতুন এ বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন মিম। এবারও দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আদনান আল রাজীবের নির্দেশনায় গত মঙ্গলবার রাত থেকে শ্রীমঙ্গলে নতুন এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘আগের বিজ্ঞাপনচিত্রের মতো এবারও দুই বোনের চরিত্রে অভিনয় করছি আমি। এক বোন টম বয় টাইপের। আরেকজন সহজ-সরল। বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে অভিনয় করাটা একটু কঠিন। চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে অনেক সময় নিয়ে কাজ করতে হচ্ছে। শ্রীমঙ্গলে সন্ধ্যার পর শুটিং হচ্ছে। সারা দিন বসে থেকে রাতে কাজ করতে হচ্ছে।’
বিজ্ঞাপনচিত্রটির কাজ শেষ করে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। বর্তমানে ওয়াজেদ আলীর সুইট হার্ট ছবির শুটিং চলছে। এতে মিমের সহ-অভিনেতা বাপ্পী। এ ছাড়া শিগগির অঞ্জন দত্তের মন বাকসো ছবির শুটিং শুরু করবেন মিম।