সিনেমা, অ্যান্থোলজি, সিরিজ

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন।

নতুন সিনেমা, অ্যান্থোলজি, সিরিজ আসছে এ সপ্তাহে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্স এডুকেশন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৭ সেপ্টেম্বর
কোভিডের কারণে ঝুলে গিয়েছিল এই মৌসুমের কাজ। অবশেষে আসতে যাচ্ছে তৃতীয় মৌসুম। সিরিজটিতে কিশোর-কিশোরীদের এমন সব বিষয় তুলে ধরা হয়েছে, যা নিয়ে খুব কমই কথা হয়। যৌনতা বিষয়ে তাদের ফ্যান্টাসি, ভয়, ধারণা, চিন্তা নিয়ে সিরিজটি এগিয়েছে। নেটফ্লিক্সে প্রচার শুরুর পর বেশ জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি।

মায়েস্ত্রো
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৭ সেপ্টেম্বর
বলিউডের তরুণ তারকা আয়ুষ্মান খুরানার সফল ছবির একটি আন্ধাধুন। এ ছবিরই তেলেগু মায়েস্ত্রো। আয়ুষ্মানের চরিত্রটি করেছেন তেলেগু তারকা নিথিন। আর টাবুর জায়গায় আছেন তামান্না ভাটিয়া।

আনকাহি কাহানিয়া
ধরন: অ্যান্থলজি চলচ্চিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৭ সেপ্টেম্বর
প্রেম, ক্ষতি ও আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসার তিনটি গল্প নিয়ে অমনিবাস চলচ্চিত্র। ছবিগুলো বানিয়েছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি, অভিষেক চৌবে ও সাকেত চৌধুরী। ছবিটিতে কুনাল কাপুর আর সাইরাতখ্যাত রিঙ্কু রাজগুরুর সঙ্গে আছেন অভিষেক ব্যানার্জি, জোয়া হুসেইন, দেলজাদ হিওয়ালে, নিখিল দ্বিবেদী ও পালোমি ঘোষ।

এভরিবডিজ টকিং অ্যাবাউট জেমি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৭ সেপ্টেম্বর
১৬ বছর বয়সী স্কুলবালক জেমি নিউয়ের স্বপ্ন ‘ড্র্যাগ কুইন’ হওয়া। ড্র্যাগ কুইন এমন এক পারফরমার, নারীর বেশে মেকআপ নিয়ে যিনি পারফর্ম করেন। জেমির এই স্বপ্ন বাস্তবায়নে তার পরিবার ও বন্ধুরা পাশে থাকলেও কটাক্ষ ও বুলিং থেকে সে রেহাই পায় না। এই সবকিছুকেই পাশে ঠেলে কী করে তার স্বপ্নের দিকে এগিয়ে যায়, এমনই এক গল্প নিয়ে ছবির কাহিনি।

কনফেশন অব অ্যান ইনভিজিবল গার্ল
ধরন: চলচ্চিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২২ সেপ্টেম্বর
স্কুল কিংবা ঘর—কোথাও তিতেকে ভালো চোখে দেখা হয় না। সব সময়ই তাকে নিয়ে মজা করা হয়। বেকার মা–বাবার সঙ্গে সে চলে যায় রিও ডি জেনিরো। সেখানে তাকে নতুন স্কুলে যেতে হবে। এখানেও যেন বুলিংয়ের শিকার না হতে হয়, এর জন্য মরিয়া তিতে। অবশেষে কিছু বন্ধু জুটে যায়, তাকে যারা বুঝতে পারে। সুন্দর একটা জীবনের দিকে সে এগিয়ে যায়।