সিনেমা থেকে নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিপন ও পিয়া বিপাশা
শিপন ও পিয়া বিপাশা

ছোটপর্দায় কাজ করলেন ‘দেশা, দ্য লিডার’খ্যাত অভিনেতা শিপন। ‘ভালোবাসার শেষ প্রান্তে’ নামে এক ঘন্টার এ নাটকে তাঁর বিপরীতে আছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।
শিপন জানান, নাটকে অভিনয় তাঁর কাছে নতুন এক অভিজ্ঞতা। তিনি বলেন, ‘এখন থেকে বছরের যে কোনো একটি উত্সবে একটি করে টিভি নাটকে কাজ করতে চাই। ছোট পর্দার নিয়মিত অনেক দর্শকই সিনেমা দেখেন না। আমি তাঁদের কাছেও পৌঁছাতে চাই।’
‘ভালোবাসার শেষ প্রান্তে’ নাটকটি রচনা করেছেন মঈনুল ওয়াজেদ রাজিব। পরিচালনা করেছেন অভিজিৎ অভি। তিনি জানান, গেল ৫ ও ৬ মে প্রিয়াঙ্কা শুটিংবাড়ি ও হাতিরঝিলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।