সুন্দরী প্রতিযোগিতার পেছনের গল্প নিয়ে নাটক

নাটকের গল্পটা একটি সুন্দরী প্রতিযোগিতা ঘিরে। যে প্রতিযোগিতার আয়োজক একটি বিজ্ঞাপনী সংস্থা। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরীদের পেছনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘রুপালি প্রান্তর’। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গল্পভাবনা নিয়ে নাটকটি রচনা করেছেন রিজওয়ার খান এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
গতকাল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হলো রাজধানীর কারওয়ান বাজারের এটিএন বাংলার একটি স্টুডিওতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে এটিএন বাংলায়। এরই মধ্যে বেশ কিছু পর্বের শুটিং শেষ হয়েছে।
এতে অভিনয় করেছেন শিরিন বকুল, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আবদুর রাতিন, সুবর্ণা মজুমদার প্রমুখ।