প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে দেখানো হবে লাকী আখান্দের সুর করা গান নিয়ে দুই পর্বের সংগীতানুষ্ঠান ‘সুর মনিহার’। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাদশা বুলবুল ও বাপ্পা মজুমদার। অনুষ্ঠানে তাঁরা লাকী আখান্দের সুর করা গান গাওয়ার পাশাপাশি গানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে মজার মজার গল্প ও অভিজ্ঞতার কথা। ফাহমিদা নবী অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।