সুষমার চিত্রকথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানে আলোচনার বিষয় আলোচিত সিনেমা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট সিনেমার জনপ্রিয় কলাকুশলী। তাঁদের কথায় উঠে আসবে সেই সিনেমার শুটিংয়ের গল্প, সম্পর্কের গল্প এবং অনুভূতির গল্প। এমন সব আলাপচারিতার ফাঁকে ফাঁকে দেখানো হবে ওই সিনেমার নির্বাচিত কিছু অংশও। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন নিয়ে নির্মিত অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী সুষমা সরকার। অনুষ্ঠানের নাম ‘চাকা সুপার হোয়াইট চিত্রকথা’। নতুন অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে সুষমা বলেন, ‘চলচ্চিত্রের বিখ্যাত অনেক অভিনয়শিল্পীর সঙ্গে গল্প করতে পারছি। দর্শকনন্দিত সিনেমার গল্প শুনতে পারছি এবং দর্শকদের জানাতে পারছি। আমার জন্য এটা খুবই আনন্দের ব্যাপার।’
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনিবার বিটিভিতে। সুষমা সরকার এর আগে ইটিভির ‘বিনোদন সমাচার’ ও চ্যানেল একাত্তরের ‘বিনোদন কারখানা’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।