সেরা রাঁধুনির খোঁজে মৌটুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌটুসি বিশ্বাস
মৌটুসি বিশ্বাস

অভিনেত্রী হিসেবে তাঁকে চেনেন সবাই। তবে নানা ধরনের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যায় তাঁকে। তিনি মৌটুসি বিশ্বাস। এবার উপস্থাপক হিসেবে তাঁকে দেখা যাবে রন্ধনশিল্পী খুঁজে বের করার এক অনুষ্ঠানে। ‘মিজান সেরা রন্ধনশিল্পী ২০১৬’ শিরোনামের একটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এটিএন বাংলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রন্ধনশিল্পীদের মধ্য থেকে সেরাদের খুঁজে বের করার এই অনুষ্ঠানই উপস্থাপনা করবেন মৌটুসি বিশ্বাস।
অনুষ্ঠানটি নিয়ে মৌটুসি বললেন, ‘আগে দু-একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। কিন্তু রিয়েলিটি শো করা হয়নি। এটা নতুন অভিজ্ঞতা হবে।’
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ রানা। তিনি জানালেন, মোট ১৩ পর্ব প্রচারের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠানটি। ১১ অক্টোবর শুরু হবে শুটিং। আর এটিএন বাংলায় প্রচার শুরু হবে ১৭ অক্টোবর থেকে। এতে সাতটি জোন থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন।